ময়মনসিংহে পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান লাশ উদ্ধার

৩১ অক্টোবর ২০২৬, ১২:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পঞ্চনন্দপুর গ্রামে হট এন্ড স্পাইসি রেস্টুরেন্টের পাশের একটি পুকুরে ভেসে ওঠা এক ব্যক্তির মরদেহ উদ্ধার  করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪৫)। তিনি হালুয়াঘাট উপজেলার জন্মপুরা গ্রামের বাসিন্দা এবং ধোবাউড়া বাজারের ধামরাই হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

হোটেলের মালিক রতন চন্দ্র পাল জানান, গত বৃহস্পতিবারের পর থেকে বাচ্চু মিয়া আর কাজে আসেননি।

আরও পড়ুন: এইচএসসি-আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  তবে মৃত্যুর কোন জানাতে পারেননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬