আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে হত্যার হুমকি

২৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
শরিফ ওসমান হাদি

শরিফ ওসমান হাদি © ফাইল ফটো

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে এ হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৬ ডিসেম্বর থেকে আজ শনিবার পর্যন্ত অন্তত ১০টা নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। গত পরশু ভোরে একটা নম্বর থেকে ফোন করে আমাকে প্রথম হত্যার হুমকি দেয়া হয়। ফোন কেটে দেয়ার পর সাথে সাথে আরও চারটা নম্বর থেকে ফোন করা হয়। এরপরে সকাল ১০টার দিকে আবারও অন্য এক নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়। এসময় আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ হত্যার হুমকি দেয়া হয়।

তিরি আরও বলেন, `আমাকে বলা হয়েছে- ‘আমার সার্বক্ষণিক গতিবিধি লক্ষ্য করা হচ্ছে এবং আমাকে কেউ বাঁচাতে পারবে না।’ আজ সন্ধ্যায় শাহবাগ থানায় এ বিষয়ে আমি একটি সাধারণ ডায়েরি করেছি।'

মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬