পহেলা বৈশাখে চারুকলা ফিরছে চবির মূল ক্যাম্পাসে 

১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে ফেরাতে আন্দোলন

চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে ফেরাতে আন্দোলন © সংগৃহীত

পহেলা বৈশাখের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটকে শহর থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চারুকলাকে মূল ক্যম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করেন চারুকলাসহ অন্যন্য বিভাগের শিক্ষার্থীরা। সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন উপ-উপাচার্য।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে কোনো প্রকার আন্দোলনে যেতে না হয় তার জন্য সকল প্রচেষ্টা আমরা অব্যাহত রেখছি। আমরা চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে নিয়ে আসার জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩১ মার্চের মধ্যে অন্যান্য বিভাগগুলোকে যখন নতুল কলা অনুষদ ভবনে স্থানান্তরিত করব, তখন এখানে (পুরাতন কলা অনুষদ ভবন) যে জায়গা হবে সেখানে আমরা চারুকলাকে প্রতিস্থাপিত করব। 

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের সময় দাও। এরমধ্যেই আমরা প্রশাসনিক যাবতীয় ম্যাকানিজম সম্পন্ন করার সম্পূর্ণ চেষ্টা করব। হয়তো তার আগেও হয়ে যেতে পারে। আমি আশা করছি তোমরা আগামী ১ এপ্রিল থেকে মূল ক্যাম্পাসে ক্লাস করতে পারবে।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন ও প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ উপস্থিত ছিলেন।

নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যামচ্যামের ৩০ বছর: ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, পথচলার উদযাপন,…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অযোগ্যতা প্রকাশ্যে চলে আসার আশঙ্কাই ‘শিক্ষক মূল্যায়ন’ প্রক্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাডেমিক সংকট নিরসনে ১৩ দফা দাবি, জাকসুর অবস্থান কর্মসূচি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগ কর্মীর সঙ্গে জাকসু ভিপির সংশ্লিষ্টতার তদন্তসহ ছাত্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ২৫ ডাক্তার-নার্স-কর্মচ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9