আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে সাময়িক অব্যাহতি 

১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ও রাবি

মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ও রাবি © লোগো

অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির কার্যক্রম চলাকালীন ওই বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আরবি বিভাগের ২২ জন শিক্ষকের মধ্যে ২১ জন শিক্ষক অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়ম বিষয়ে অভিযোগ ও অনাস্থা আনয়ন করার পরিপ্রেক্ষিতে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির কার্যক্রম চলাকালীন আরবি বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, আরবি বিভাগের প্রায় সকল শিক্ষক অধ্যাপক ছবিরুল হাওলাদারের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ এনেছেন। সেগুলো খতিয়ে দেখতে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

ট্যাগ: অধ্যাপক
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9