ঢাবির আইবিএ-তে এসিএমপির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

১১ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভান্সড সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনালসের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-তে অ্যাডভান্সড সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি) ৪.০-এর আগস্ট-নভেম্বর ২০২৪ সেশনের তিন মাসব্যাপী প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইবিএ’র ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)-এর সমন্বয়ক অধ্যাপক ড. শাকিলা ইয়াসমিন। প্রোগ্রামের অভিজ্ঞতা শেয়ার করেন মুহাম্মদ নাহিদ রাসেল, আইটি ও ডাটাবেজ স্পেশালিস্ট, এসইআইপি, এশীয় উন্নয়ন ব্যাংক।

অতিথি বক্তাদের মধ্যে ছিলেন মো. শাখাওয়াত হোসেন, যুগ্ম সচিব ও প্রজেক্ট ডিরেক্টর, ইডিজিই; আইবিএ’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শাকিল হুদা; এবং অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের সফল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
তৃতীয় ভাষাকে প্রাধান্য দেওয়া বাংলাদেশ সরকারের একটা বড় লক্…
  • ০১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় কি দলীয়করণমুক্ত করতে পেরেছি—প্রশ্ন ড. মাহমুদুর …
  • ০১ আগস্ট ২০২৬
জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬