এইচএসসির ফল প্রকাশ

ময়মনসিংহ বোর্ডে শতভাগ পাস ৫ কলেজে, শীর্ষে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই অকৃতকার্য হয়নি। প্রতিষ্ঠানগুলোর মোট ১ হাজার ৩৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। শতভাগ পাস করা এসব প্রতিষ্ঠানের মধ্যে চারটি ময়মনসিংহ জেলার এবং একটি জামালপুর জেলার।

বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৭০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী থেকে ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছেন।

এ ছাড়া ময়মনসিংহ সিটি কলেজ থেকে ৭১ জন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন এবং জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন।

শতভাগ পাস করা পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে ময়মনসিংহ জেলার চারটি প্রতিষ্ঠানে ১ হাজার ৩৪১ জন এবং জামালপুর জেলার একটি প্রতিষ্ঠানে ৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। সব মিলিয়ে পাঁচ প্রতিষ্ঠানের ১ হাজার ৩৮০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন।

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে সামগ্রিক পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। বোর্ডের অধীনে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিপরীতে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬