দিনাজপুর বোর্ডের ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি একজনও

৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ PM
 দিনাজপুর শিক্ষাবোর্ড

দিনাজপুর শিক্ষাবোর্ড © টিডিসি ফটো

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ৪৩টি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বোর্ড সূত্রে জানা গেছে, শূন্য পাসের ৪৯টি কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ২৯০ জন। এর মধ্যে নীলফামারীর ১২টি, কুড়িগ্রামের ৯টি, ঠাকুরগাঁওয়ের ৯টি, দিনাজপুরের ৬টি, লালমনিরহাটের ৬টি, রংপুরের ৩টি, গাইবান্ধার ২টি ও পঞ্চগড়ের ২টি কলেজ রয়েছে।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ২৬০ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৩০৭ জন।

এবার বোর্ডের অধীনে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫১ হাজার ৩৯৮ জন। ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়া পরীক্ষায় ৪২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬