ফ্রান্সের আন্দোলনের রেশ জার্মানিতে, জেন-জিদের বিক্ষোভের ডাক

৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ PM
জার্মানিতে আন্দোলন

জার্মানিতে আন্দোলন © সংগৃহীত

ফ্রান্সের ছাত্র-যুব আন্দোলনের রেশ এবার ছড়িয়ে পড়েছে জার্মানিতেও। শিক্ষা, ভবিষ্যতের নিশ্চয়তা, জলবায়ু সুরক্ষা এবং বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিরুদ্ধে আগামীকাল রবিবার (১ নভেম্বর) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ‘জেন জি রেগেল্ট’ নামে একটি যুব সংগঠন।

জার্মানির বার্লিন, কোলোন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ প্রায় ৩০টি শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে আয়োজকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে কর্মসূচিটি সংগঠিত করা হয়েছে।

বিক্ষোভে অংশ নিয়ে তরুণ-তরুণীরা শিক্ষার আরও ভালো সুযোগ, ভবিষ্যতের নিশ্চয়তা এবং জলবায়ু সুরক্ষার দাবি জানাবেন। পাশাপাশি বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ব্যবস্থা আবার চালু করার সম্ভাবনার বিরুদ্ধেও প্রতিবাদ জানাবেন তারা।

এদিকে ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার ঘটনার পর জার্মানিতেও অশান্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষমতাসীন শিবিরের কয়েকজন রক্ষণশীল নেতা। তবে আয়োজকদের দাবি, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে।

তরুণদের এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশও। গ্রিন পার্টির পার্লামেন্টারি নেত্রী ক্যাথারিনা ড্র্যোগে বলেছেন, সরকারের উদাসীনতায় তরুণদের ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক।

অন্যদিকে, সমাজকল্যাণ ও পেনশন ব্যবস্থার সম্ভাব্য সংস্কারের বিরোধিতা করে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বাম দলও। দলটি প্রস্তাবিত সংস্কারকে ‘সামাজিক নিষ্ঠুরতা’ আখ্যা দিয়ে বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬