ঢাবির ডেপুটি রেজিস্ট্রার সাইফুল আহসান শেখরের ইন্তেকাল

৩০ নভেম্বর ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
ঢাবি

ঢাবি © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার সাইফুল আহসান শেখর ইন্তেকাল করেছেন। আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়টির মৃত্তিকা, পানি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, তিনদিন আগে প্যানক্রিয়াটাইটিস ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, কর্মকর্তা হিসেবে তিনি খুবই ভালো ছিলেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে চাকরি করেছেন। কোনও রাজনৈতিক কর্মকাণ্ডেও সেভাবে সক্রিয় ছিলেন না।

ডেপুটি রেজিস্ট্রার সাইফুল আহসান শেখরের ভাই বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্ট ড. মোহাম্মদ নাজমুল আহসান। তিনি শনিবার সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাঁকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ: ঢাবি
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9