গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা

২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ PM
নাজিমুর রহমানের ফেসবুক পোস্ট

নাজিমুর রহমানের ফেসবুক পোস্ট © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘না’ ভোট দেওয়ার দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এই পোস্ট করেন তিনি। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টটি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

ফেসবুক পোস্টে নাজিমুর রহমান লেখেন, ‘গণভোট প্রতারণার ফাঁদ, জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে। গণতন্ত্র আর দেশের স্বার্থে আপনিও না ভোট দিন।’

জানতে চাইলে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। আজ দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ ভোট দিলে জনগণের ভোটে নির্বাচিত দলকে আরও ছয় মাস অপেক্ষায় থাকতে হবে। ছয় মাস বাড়তি সময় পাবে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা মানুষের ওপর থেকে আস্থা হারিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত দল ক্ষমতা গ্রহণ করতে পারবে না। এসব বিষয় বিবেচনায় আমি না ভোটের পক্ষে।’

না ভোট দেওয়ার জন্য দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, প্রশ্নের উত্তরে নাজিমুর রহমান বলেন, ‘এটি আমার ব্যক্তিগত মতামত।’

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9