ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরামর্শ বক্স ও ই-মেইল চালুর সিদ্ধান্ত

২৩ নভেম্বর ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, আবাসিক হলে ছাত্র রাজনীতি, শিক্ষক-শিক্ষার্থী আন্তঃসম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে একটি পরামর্শ বাক্স স্থাপন ও বিশেষ একটি ই-মেইল খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সভাকক্ষে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতিচর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সভায় উপস্থিত ছিলেন।

কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ৭ কলেজ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল ঢাবি

সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ কমিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অ্যালামনাই, দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ডাকসুর সাবেক নেতা, অভিভাবকসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ক্যাম্পাসে রাজনীতিচর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদান করবে।

লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রভাবশালী আলেমের শীর্ষে মামুনুল হক, তালিকায় আরও ৪ জন
  • ০১ আগস্ট ২০২৬
পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি ও আমি…
  • ০১ আগস্ট ২০২৬