সহকর্মীকে রাবি শিক্ষকের যৌন হয়রানি, সহ-উপাচার্য বললেন ফরমায়েশি

১৪ নভেম্বর ২০২৪, ১১:২৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হকের শাস্তি বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য ফরিদ উদ্দিন খান।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫২৫তম সিন্ডিকেট সভার ৩৮ নম্বর সিদ্ধান্তে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগে শাস্তির বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব পাস হয়। পাশাপাশি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকে আগের তদন্ত প্রতিবেদনটি অধিকতর পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়। সেই কমিটির পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সর্বশেষ সিন্ডিকেট সভায় আগের শাস্তির সিদ্ধান্তটি বাতিল করা হয়। পাশাপাশি তাকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ফলে তিনি সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘মনোবিজ্ঞান বিভাগের অন্তত ১০ জন শিক্ষক জানিয়েছেন, ওই সময়ে তদন্তের পর তার শাস্তি হয়েছে, সেটি ফরমায়েশি। সার্বিক দিক বিবেচনায় নিয়ে তাকে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতির পাশাপাশি তার শাস্তি রহিত করা হয়েছে।’

গত বছরের ২১ মে অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে এক নারী সহকর্মীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষক।

পরে তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৫২৫তম সিন্ডিকেট সভায় এনামুল হককে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9