রাজু ভাস্কর্যে হিজাব কাণ্ডে তদন্ত কমিটি গঠন

২২ অক্টোবর ২০২৪, ০৮:৫০ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় হিজাব পরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২১ অক্টোবর) ঢাবির প্রক্টর দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠন করা পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির বাকি চারজন হলেন- মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী এবং ড. শান্টু বড়ুয়া। 

আগামী দশ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে রাজু ভাস্কর্যে হিজাব, শুরু হচ্ছে তদন্ত

এর আগে, সোমবার সকালে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে তদন্ত কমিটি গঠন ও তাদের কার্যপরিধি নিয়ে ডেইলি ক্যাম্পাসকে জানান। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য এই কমিটি কার্যকরী সিদ্ধান্ত নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬