টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে বিরাট পতন ঢাবির, শীর্ষস্থান হারাল ব্র্যাক

০৯ অক্টোবর ২০২৪, ১০:০৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM

© লোগো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। আজ বুধবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫-এ বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করেছে। এবার বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান হারাল ব্র্যাক ইউনিভার্সিটি। গতবার তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথম থাকলেও এবার রয়েছে ৮ম অবস্থানে। বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ে বিরাট পতন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বিগত র‌্যাঙ্কিংগুলোতে এই বিশ্ববিদ্যালয় প্রথম-দ্বিতীয় অবস্থান থাকলেও এবার সেরা দশেও নেই এই উচ্চশিক্ষালয়টি। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১তম এবং বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গত বছরের টাইমস হায়ার এডুকেশনের র‍্যাঙ্কিংয়ে ব্র্যাক ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয়।

এদিকে, ২০২৫ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে প্রথম ৮০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়। প্রকাশিত এ তালিকায় দেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এরমধ্যে ১৭টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৭টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে।

র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের ৫ বিশ্ববিদ্যালয়। এগুলো হলো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টির। এরপর ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে রয়েছে যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র‌্যাঙ্কিং করে থাকে। ২০২৫ সালের সংস্করণে প্রতিষ্ঠানটি ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে।

‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়’— বরাদ্দ ন…
  • ১৪ মার্চ ২০২৬
পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081