ঢাকা বিশ্ববিদ্যালয়

ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্কিন প্রতিনিধিদল

২৩ আগস্ট ২০২৬, ১১:০৪ PM
ঢাবিতে লোডশেডিংয়ের কবলে মার্কিন প্রতিনিধিরা

ঢাবিতে লোডশেডিংয়ের কবলে মার্কিন প্রতিনিধিরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আমন্ত্রণে জুলাই সংগ্রহশালা দেখতে এসে লোডশেডিংয়ের কবলে পড়েছেন মার্কিন প্রতিনিধি দলসহ ডাকসু নেতারা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকসু ভবনের জুলাই সংগ্রহশালা পরিদর্শন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন অতিথিবৃন্দ।

জানা গেছে, রবিবার ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড এবং পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যানের দুই সদস্যদের প্রতিনিধিদল। এসময় নির্ধারিত বিষয়ে আলোচনা সাক্ষাৎপর্ব শেষে ডাকসুর উদ্যোগে স্থাপিত জুলাই প্রদর্শনী দেখার আমন্ত্রণ জানান ভিপি সাদিক কায়েম। 

প্রদর্শনীর দেখার এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে অন্যান্য নিজেদের মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে মার্কিন অতিথিদের সংক্ষিপ্ত প্রদর্শনী পরিদর্শন করান ডাকসু নেতারা। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মুসলিম উদ্দিন দ্য ডেইল ক্যাম্পাসকে বলেন, দেশব্যাপী চলমান লোডশেডিংয়ের প্রভাবে আজকে আমাদের অতিথিদের প্রদর্শনী দেখতে ব্যাঘাতের সৃষ্টি হলো। যেটি তাদের সামনে কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।’

বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক লোডশেডিং নিয়ে তিনি জানান, ‘যেহেতু জ্বালানি সমস্যা এখন জাতীয় পর্যায়ের সমস্যা কাজেই আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো দ্রুত ও কার্যকর উপায়ে এই সমস্যার সমাধান করুন। চলমান লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীর পড়াশোনার সমস্যা হচ্ছে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। আজকে খবরে এসেছে, সিরাজগঞ্জের একটি বাণিজ্যিক খামারে বিদ্যুৎ না থাকায় অক্সিজেনের সরবরাহে বিঘ্ন ঘটে এক খামারির পুরো একটি পুকুরের সবগুলো মাছ মারা গিয়েছে। আমরা সরকারের কাছ থেকে যৌক্তিক সমাধান প্রত্যাশা করি ।’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬