ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে ঢাবির নারী শিক্ষার্থী হেনস্তার অভিযোগ, ডাকসুর নিন্দা

২০ আগস্ট ২০২৬, ০৩:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে আসা বহিরাগতদের বিরুদ্ধে তিন নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গির মাধ্যমে হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করতে গেলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনাতেও নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে আসা কয়েকজন বহিরাগত তিন নারী শিক্ষার্থীকে হেনস্তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী সময়ে ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপরও সংঘবদ্ধ হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

ডাকসু বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস। এখানে কোনো নারী শিক্ষার্থীর প্রতি হেনস্তা, কুরুচিপূর্ণ আচরণ কিংবা প্রতিবাদকারী শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের সংঘবদ্ধ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আরও দেখুন: দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদকের স্বীকৃতি, কাব্যচর্চায় বিপ্লব রায়ের দীর্ঘ পথচলা

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ, বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ ও সহিংস কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ডাকসু।

একই সঙ্গে হামলায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে ডাকসু।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9