শিক্ষকদের বদলি আবেদনের জটিলতা নিরসনে সভা বৃহস্পতিবার

২৪ আগস্ট ২০২৬, ০৫:২৮ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সভায় বসতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সফটওয়্যার নির্মাণের ভেন্ডর প্রতিষ্ঠান।

সোমবার (২৪ আগস্ট) মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন করতে না পারা অসংখ্য শিক্ষক মাউশিতে ভিড় করছেন। তাদের সবাই প্রায় একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন। পাশাপাশি এ বিষয়ে তাদের ভুল নেই বলে দাবি করছেন। বিষয়গুলো টেলিটককে অবহিত করার পর তারা ভেন্ডর প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে বৈঠকের ব্যবস্থা করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামে এক ব্যক্তি আগামী বৃহস্পতিবার মাউশিতে আসবেন। তার সাথে সকাল ১১টায় আলোচনা শুরু হবে। সভায় শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে। এরপর বিষয়গুলো সমাধান যোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান সেটি করে দেবে।’

এদিকে শিক্ষকদের বদলিতে সৃষ্ট জটিলতাগুলো প্রতিষ্ঠান কিংবা শিক্ষক কর্তৃক হলে সেটি সমাধান করবে না সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বলে জানা গেছে। তবে সমস্যাগুলো সফটওয়্যারের কারণে হয়ে থাকলে তা সমাধান করবে ভেন্ডর প্রতিষ্ঠান বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলির একাধিক সমস্যা টেলিটককে অবহিত করা হয়েছে। তারা জানিয়েছে, যে সমস্যগুলো সফটওয়্যারের কারণে হয়েছে সেগুলো তারা সমাধান করবেন। তবে যে সমস্যাগুলো প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকদের কারণে হয়েছে সেগুলো টেলিটক সমাধানে উদ্যোগ নেবে না।’

সৃষ্ট জটিলতা সমাধান না হলে অনেক শিক্ষক বদলি আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাদের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি আমরাও অনুধাবন করেছি। এজন্য আমরা বিষয়গুলো নিয়ে টেলিটকের সাথে আলোচনা করতে চাই। মহাপরিচালককে বিষয়গুলো অবহিত করে শিগগিরই সভার আয়োজন করা হবে।’

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬