ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

২৪ আগস্ট ২০২৬, ০৪:৩২ PM
ঢাবির আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়

ঢাবির আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয় © সংগৃহীত

‎ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল লতিফ, অধ্যাপক ড. মুহম্মদ শফিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কাজী ফারজানা আফরীন অনুষ্ঠানে বক্তব্য দেন। 

নবীনদের পক্ষে মোহাম্মদ নাহিদ , মোহাম্মদ আব্রাহাম, রাইয়ান ইউসুফ এবং সিরাজুন মুনিরা অনুভ‚তি প্রকাশ করেন। বিভাগীয় শিক্ষার্থী ইফতেখার আহমেদ তানভীর ও নুসরাত জাহান ইশিতা অনুষ্ঠান সঞ্চালন করেন।

আরও‎ পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাল ২ মাস

‎প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে তাদের বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সুযোগ-সুবিধার যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, কর্ম ও সফলতার মাধ্যমে দেশ-বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬
ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা
  • ২৪ আগস্ট ২০২৬