না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ

২৩ আগস্ট ২০২৬, ০৮:৫২ PM
 হাবিবুর রহমান শুভ

হাবিবুর রহমান শুভ © সংগৃহীত

হাবিবুর রহমান শুভ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

জানা গেছে, মৃত্যুবরণ করা ওই শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান শুভ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন শুভ। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তার সহপাঠী ও বন্ধুরা। 

ইমরান শুভ নামে একজন লিখেছেন, আমাদের সহপাঠী এবং ক্লাসের অন্যতম শান্তশিষ্ট ছেলে হাবিবুর রহমান শুভ (SLE) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউতে থাকার পর আজ আমাদের ছেড়ে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক।  

ভোলা জেলা যুবদলের সভাপতি ফখরুল, সম্পাদক মনির
  • ১৭ নভেম্বর ২০২৬
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে হত্যার হু…
  • ১৭ নভেম্বর ২০২৬
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর…
  • ১৭ নভেম্বর ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬