নতুন বাংলাদেশ গঠনে সনাতন ধর্মাবলম্বীদের সুস্বাগতম জানালেন ঢাবি ভিসি

০৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
ড. নিয়াজ আহমেদ খান

ড. নিয়াজ আহমেদ খান © ফাইল ফটো

নতুন বাংলাদেশ গঠনে সনাতন ধর্মাবলম্বীদের সুস্বাগতম ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। 

মঙ্গলবার (৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জানানো শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের স্বাগতম জানিয়েছেন তিনি।  

আরও পড়ুন : হার্ভার্ড-অক্সফোর্ড ও রাজশাহী কলেজের সেরা ছাত্ররা একইমানের : রাবি উপাচার্য

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শুভেচ্ছা বার্তায় বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সব পুণ্যার্থীকে শারদীয় শুভেচ্ছা। দুর্গাপূজার ভাবগাম্ভীর্য, শান্তি-শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে আপনাদেরকে সুস্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। 

ওই বার্তায় সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬