দুর্গাপূজায় ঢাবির প্রবেশমুখে চেকপোস্ট, সঙ্গে রাখতে হবে প্রবেশপত্র

০৭ অক্টোবর ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গুরুত্বপূর্ণ ছয়টি প্রবেশমুখসমূহে চেকপোস্ট বসিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৭ অক্টোবর) দুপুর থেকে আগামী ১৪ অক্টোবর ২০২৪ সোমবার দুপুর পর্যন্ত এই চেকপোস্টের কার্যক্রম চলমান থাকবে। প্রবেশমুখগুলো হলো- নীলক্ষেত, পলাশী, শাহবাগ, বার্ন ইউনিট ও দোয়েল চত্বর।

চেকপোস্টের কার্যক্রম চলমান সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: পিএসসি অবরুদ্ধ করে বিক্ষোভ জুনিয়র ইনস্ট্রাকটর পদে ফলপ্রত্যাশীদের

দুর্গোৎসব চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আতশবাজি না করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়। এক্ষেত্রে পূজা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগত সকল পুণ্যার্থী এবং দর্শনার্থীর সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬