জাবিতে গণপিটুনির পর সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে গ্রেপ্তার আরও ১

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
জাবিতে গণপিটুনির পর সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে গ্রেপ্তার আরও ১

জাবিতে গণপিটুনির পর সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে গ্রেপ্তার আরও ১ © সংগৃহীত

গণপিটুনির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা ওরফে পিস্তল শামীমের মৃত্যুর ঘটনায় তুরাগ এলাকা থেকে সাইফুল ইসলাম নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ৫২তম ব্যাচের (প্রথম বর্ষের) শিক্ষার্থী।

শনিবার (২ঌ সেপ্টেম্বর) রাত এগারোটার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক অলক কুমার দে'র নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। এ নিয়ে এখন পর্যন্ত এই ঘটনায় দুইজন কে গ্রেপ্তার করা হলো। 

উপ-পরিদর্শক অলক কুমার বলেন, রাজধানীর তুরাগ থানার অন্তর্গত ধউর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে রায়হান নামের ৩য় বর্ষের আরেক শিক্ষার্থীকে গাজীপুর থেকে আটক করে পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। এরপর পুলিশ কর্তৃক হাসপাতালে নিলে মারা যান তিনি।

শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9