অস্ত্রের মুখে জিম্মি করে ভাড়া বাড়িতে থাকতেন জাবির সেই শ্যুটার শামীম

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শ্যুটার শামীম মোল্লা

সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শ্যুটার শামীম মোল্লা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে সবাই শ্যুটার শামীম মোল্লা বলেই জানতেন। গত ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে আহত হয়ে পরে পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন ছাত্র লীগের এই শীর্ষ ক্যাডার।

জানা যায়, শামীম মোল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার জিনিয়া-৪ ভবনের প্রথম তলায় ২০২১ সাল থাকতেন। তবে তিনি বাসা ভাড়া বাবদ কোন টাকা পরিশোধ করেননি। অস্ত্রের মুখে জিম্মি করে ওই বাসায় তিনি থাকতেন। বাড়িওয়ালা তার মৃত্যুর খবর শুনেই তার জিনিসপত্র বাইরে বের করে দিয়েছে।

এ ব্যাপারে বাড়িওয়ালা শিল্পী রোজিন বলেন, আমি ওই ভবনে থাকি না। এর ফলে তার সাথে দীর্ঘদিন দেখা ও কথা হয়নি। তার কাছে ১ লাখ ৯০ হাজার টাকা পাওনা আছে। এখন তার জিনিসপত্র বের করে ভবনের বাইরে রেখেছি।

তিনি আরো বলেন, যখন শামীম এখানে উঠে তখন জানতাম না তিনি একজন ক্যাডার। পরে দেখি অস্ত্র নিয়ে ঘুরে। টাকা চাইলে ভয় দেখাতেন। ভয়ে পরে তার কাছে আর টাকা চাইতে পারিনি। এখন একটু হাফ ছেড়ে বাঁচলাম।

তার পাশের ফ্ল্যাটে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, কয়েকমাস হলো উঠেছি, শামীম মোল্লার সাথে কয়েকজন নিয়মিত থাকতো, তাদের সাথে দেখা হতো। বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকও এই বাসায় আসতো। 

আরও পড়ুন: প্রশাসনের প্রশ্রয়ে ঢাবি আজ রক্তাক্ত: আখতার

এছাড়াও এলাকাবাসী জানান, শামীম মোল্লার ভয়ে কেউ কথা বলতো না। এলাকার শীর্ষ সন্ত্রাসী সে। তার এই ভাড়া বাসায় নিয়মিত মাদকের আসর বসতো। একবার তো মনসুর মাস্টার মাদকের বিরুদ্ধে কথা বললে তাকে গুলিও করেছিলো। তার ছেলেকে এই বাসায় জিম্মি করে রাখাও হয়েছিল।  

এদিকে সাভার আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে শামীম মোল্লার নামে। জুলাই মাসে ছাত্র হত্যার ৪টি  মামলা আছে তার নামে। এছাড়া মাদক, জমি দখল, ছিনতাই, কিশোর গ্যাং, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থানায় গুলির বর্ষণের মামলাও ছিল এই শামীমের নামে।

এছাড়া গত ১৫ জুলাই দিবাগত রাতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলার অন্যতম কারিগর ছিল এই শ্যুটার শামীম। ওই দিন প্রকাশ্যে তিনি শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছেন।

ট্যাগ: জাবি
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬