লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল 

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে শুরু করে। এসময় শিক্ষার্থীরা ‘দলীয় রাজনীতির অর্জন, মাদক সিন্ডিকেট আর ধর্ষণ’, ‘আমরা জাবিয়ান ভাই ভাই রাজনীতির ঠাঁই নাই’, ‘ডান বামের রাজনীতি, চাই না তাদের উপস্থিতি’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

পরবর্তীতে দুপুর ৩ টায় সেখান থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে পৌঁছে। সেখানে বিক্ষোভরত শিক্ষার্থীরা ৩ টি দাবি উপস্থাপন করেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 

দাবিগুলো হলো- সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাবি ছাত্র সংসদ জাকসু নির্বাচন দিতে হবে। ১৪ থেকে ১৭ জুলাই ক্যাম্পাসে হামলাকারী ও মদদ দাতা সকলকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিত করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী সাকিল বলেন, আমাদের একটাই দাবি আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার লেজুড়বৃত্তিক রাজনীতি চাই না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে ক্যাম্পাসে সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ক্যাম্পাসে ছাত্র সংসদ চালু করে সুষ্ঠু ছাত্ররাজনীতি চালু রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, হঠাৎ করে আন্দোলনের মুখে  ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা মব জাস্টিসের মতোই এবং বিরাজনীতিকরণেরই নামান্তর। তাই অংশী-জন সবার মতামতের ভিত্তিতে এটা নিষিদ্ধ করতে হবে। এ জন্য প্রশাসনকে পর্যাপ্ত সময় দিতে হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9