ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিং শেষে একাধিক সিন্ডিকেট সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে  এ তথ্য নিশ্চিত করেন

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, আজ সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে ৯ টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে ২ ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

কোটা সংস্কারের আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে নয় দফা দাবি দিয়েছিল, সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করা। ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ–মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী।

 

ট্যাগ: ঢাবি
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬