পুলিশের বাধা পেয়ে শাহবাগ থানার সামনে বসে পড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

০২ আগস্ট ২০২৬, ১০:৫৮ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০২:৩০ PM
শাহবাগ থানার সামনে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান

শাহবাগ থানার সামনে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রবিবার (২ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে বাধা দিয়েছে পুলিশ।

এরপর শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন তারা। সেখানে দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে শিক্ষকদের। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন তারা। এর আগে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা আন্দোলনে যোগ দেন।

আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা রাজধানীতে এসেছেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা রয়েছে, ‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি।’

আরও খবর: প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি

এদিকে, শিক্ষক নিয়োগ নিয়ে নতুন অগ্রগতির কথাও জানিয়েছে সরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে সরকার।

আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন করবেন তারা। রবিবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬