জাবিতে শামীম হত্যা: সমন্বয়কসহ ৮ শিক্ষার্থীর নামে মামলা

২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
শামীম আহমেদ

শামীম আহমেদ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যায় ৮ জনসহ ২০-২৫ জনের নামে অজ্ঞাতনামা মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে মামলাটি নথিভুক্ত হয় বলে বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার এবি এম আজিজুল রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

এক সমন্বয়কসহ এজাহারনামীয় আসামিরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, একই বিভাগের ৪৫তম ব্যাচের রাজু আহাম্মদ, ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের জুবায়ের আহমেদ ও ইংরেজি বিভাগের ৪৯তম ব্যাচের হামিদুল্লাহ সালমান।

এছাড়াও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ৪৯তম ব্যাচের আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের ৪৭তম ব্যাচের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনিটিক ইঞ্জিনিয়ার বিভাগের ৪৯তম ব্যাচের আহসান লাবিব রয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার এবি এম আজিজুল রহমান দ্যা ডেইলি ক্যাম্পাস বলেন, শামীম হত্যা ঘটনায়  সাময়িকভাবে বহিষ্কৃত ৮ জন শিক্ষার্থী সহ আরো ২০ থেকে ২৫ জনের নামে অজ্ঞাতনামা মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

ডোপ টেস্টে ‘পজিটিভ’ পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9