ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ PM
মো. রাশেদ খাঁন ও গোলাম রাব্বানী।

মো. রাশেদ খাঁন ও গোলাম রাব্বানী। © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় কর্মকাণ্ড বিশেষ করে ডাকসুর কর্মকাণ্ডের স্মৃতি সংরক্ষণে ডাকসুর সংগ্রহশালার সংস্কার কাজ শেষে উদ্বোধন করা হয়েছে আজ। সংগ্রহশালার সংস্কার কাজ শেষে শুভ উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। 

সংস্কারের মধ্যে ডাকসুর সংগ্রহশালায় নতুন অনার বোর্ড লাগানো হয়েছে। অনার বোর্ডে ১৯২৪-২৫ সেশন থেকে শুরু করে বর্তমান ২০২৫-২৬ সেশন পর্যন্ত সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রাখা হয়েছে। তবে অনার বোর্ডে সকলের নাম উঠে আসেনি। 

দেখা যায়, অনার বোর্ড থেকে ২০১৯-২০ সেশনের ঘোষিত বিজয়ী সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নাম বাদ দেওয়া হয়েছে। আবার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ঘোষিত মো. রাশেদ খাঁনকেও সাধারণ সম্পাদক হিসেবে লেখা হয়নি। 

জানা যায়, ২০১৯ সালের নির্বাচনে ঘোষিত বিজয়ী (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় গত ৩১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রাব্বানীর ডাকসু পদও বাতিল করা হয়। পাশাপাশি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ২য় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করে সিন্ডিকেট।

এ দিকে আজ রবিবার বেলা ১২টায় এ সংগ্রহশালার সংস্কার কাজের উদ্বোধন করা হয়। সংস্কার কাজের সার্বিক তত্ত্ববধানে ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। 

নাম না থাকার বিষয়ে ফাতিমা তাসনিম জুমা বলেন, আমাদের কারো নামই লিখতে সমস্যা নাই। আগের সকলের নামই লেখা আছে। যেহেতু এটা বিতর্কিত (ডিসপিউটেড) বিষয়, সেহেতু বিষয়টি বাদ রাখা হয়েছে। যখন এটা নিয়ে সুরাহা হবে, তখন অবশ্যই নাম যুক্ত করা হবে। 

ট্যাগ: ডাকসু
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9