‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ AM
সমাবর্তন আয়োজনের দাবি জানিয়েছে জাকসু

সমাবর্তন আয়োজনের দাবি জানিয়েছে জাকসু © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন চলতি ২০২৬ সালের মধ্যেই আয়োজনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়ে এ দাবি জানায় জাকসু।

‎আবেদনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ৬ষ্ঠ সমাবর্তন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও পরবর্তী সমাবর্তন আয়োজন করা হয়নি। ফলে এ সময়ের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন আনুষ্ঠানিকভাবে উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

‎‎এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চলতি বছরেই ৭ম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া জরুরি। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি, প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক তথ্য হালনাগাদ, নিবন্ধন ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।

‎‎এ বিষয়ে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় তিন বছর পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তন আয়োজন করা হয়নি। ফলে এ সময়ের মধ্যে যারা স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, তারা তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই অর্জন যথাযথভাবে উদযাপন করতে পারেননি।’

‎তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত প্রস্তুতি গ্রহণ করে চলতি বছরেই ৭ম সমাবর্তন আয়োজন করা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা সম্ভব হবে।’

‎‎এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘এ বছরের সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী ২০২৭ সালের ২৫ জানুয়ারির মধ্যে সমাবর্তন আয়োজনের কথা ঘোষণা করেছেন। তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার কথা বিবেচনা করে জাকসু চলতি বছরেই সমাবর্তন আয়োজনের দাবি জানিয়েছে।’

‎তিনি আরও জানান, উপাচার্য জাকসুকে আশ্বস্ত করেছেন, দ্রুত সময়ের মধ্যে ৭ম সমাবর্তনের প্রস্তুতি কমিটি গঠন করা হবে। এর আগে ২০২৩ সালের সিন্ডিকেটেও ২০২৬ সালের জানুয়ারিতে ৭ম সমাবর্তন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তা বাস্তবায়িত হয়নি। এবার এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না জাকসু।

‎আবেদনের শেষাংশে জাকসু শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে চলতি বছরেই ৭ম সমাবর্তন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9