নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল আরোহীর

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ PM
ফারুক আহমেদ ভূঁইয়া

ফারুক আহমেদ ভূঁইয়া © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারে মোটরসাইকেলের ধাক্কায় ফারুক আহমেদ ভূঁইয়া ওরফে পারুল ভূঁইয়া (৪০) নামের এক আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল ভূঁইয়া কেন্দুয়া পৌরশহরের চন্দগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে কেন্দুয়া থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন পারুল ভূইয়া। মদনপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: রেডিওথেরাপির সিরিয়াল সাড়ে ৭ হাজার, অনেকের চিকিৎসা মিলবে ২০২৮ সালে

 দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

  নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে রাখা আছে। পরিবারের লোকজন চাচ্ছে না ময়নাতদন্ত হোক।তবে আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই  পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬