ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ PM
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডেঙ্গু প্রতিরোধে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। আজ রবিবার  (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে টিএসসির পায়রা চত্বর থেকে এই কর্মসূচির সূচনা করা হয়।

“তারেক রহমানের অঙ্গীকার-দেশ থাকবে পরিষ্কার” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বিশেষ এই কর্মসূচিতে ক্যাম্পাসকে ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ  এবং টিএসসি ও এর আশপাশের এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

কর্মসূচির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন বলেন, বর্তমান সরকার তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ক্লিন সিটি, গ্রিন সিটির যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়ন ও দেশের মানুষকে ডেঙ্গু ও মশকবাহিত রোগ থেকে রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যেই আমরা আজকের এই সচেতনতামূলক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। আগামীতেও এই ধরনের প্রোগ্রাম অব্যাহত থাকবে, আর নিজ নিজ জায়গা থেকে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই।

এসময় নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আকিব জাভেদ রাফি, গণসংযোগ বিষয়ক সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, সদস্য ইমদাদুল হক, শহীদুল্লাহ্ হল ছাত্রদলের আহ্বায়ক মোছাদ্দিক আল হক শান্ত, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক  আরকানুল ইসলাম রুপক, জগন্নাথ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকার, মুহসিন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাত ও মেহেদী হাসান শাওন, শহীদুল্লাহ হল ছাত্রদলের  যুগ্ম আহবায়ক সিফাত, বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য মো. মিরাজ, কাজী বাহা উদ্দিন শান্ত ,কাজী জিয়া উদ্দিন রুবেলসহ অন্যান্য নেতা কর্মীরা।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬