উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ PM
উচ্চশিক্ষার প্রতীকি ছবি

উচ্চশিক্ষার প্রতীকি ছবি © সংগৃহীত

অন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। কোটজেন স্কলারশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।

বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

কোটজেন স্কলারশিপের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বিকাশ করা। সিমন্স ইউনিভার্সিটি ১৮৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। সিমন্স ইউনিভার্সিটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়।
• বিনামূল্যে একটি রুম সুবিধা প্রদান করে।
• ৩ হাজার ডলার এর উপবৃত্তি প্রদান করা হবে।
• স্কলারশিপের মেয়াদ ৪ বছর।

আরও দেখুন: তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস্য সচিবের বিরুদ্ধে মারধরের অভিযোগ

আবেদনের যোগ্যতা
• উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে। সেক্ষেত্রে ন্যূনতম ৩.৩ সিজিপিএ ধরে রাখতে হবে।
• আইইএলটিএস ও টোয়েফল স্কোর জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর, ২০২৬।

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে দেখুন এখানে ।

বিস্তারিত জানতে দেখুন এখানে।

খাবার খেয়ে ক্যানটিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬