চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর গ্রেপ্তার

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ PM
পুলিশের হাতে গ্রেপ্তার কিশোর

পুলিশের হাতে গ্রেপ্তার কিশোর © সংগৃহীত

রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় বিশেষ তল্লাশি চলাকালে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দিয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়া ঘটনায় সেই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে (১৭) গ্রেপ্তার করা হয়। 

তিনি শুভ মৌলভী বুধপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিকেল ৫টার দিকে কাটাখালী থানা পুলিশের একটি চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশির জন্য থামার সিগন্যাল দেওয়া হয়। তবে মোটরসাইকেল আরোহীরা সিগন্যাল না মেনে দ্রুতগতিতে পুলিশ সদস্যকে চাপা দিয়ে পালিয়ে যায়। এর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন

এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এরপর কাটাখালী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে।

গ্রেপ্তারকৃত কিশোরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনায় জড়িত অপর মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬