ঢাবি ও নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
ঢাবি ও নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি ও নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) সকালে ঢাবি উপাচার্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। 

New Project (12)  

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে যৌথ সহযোগিতামূলক উদ্যোগ বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা ও সম্মেলন আয়োজন বিষয়েও আলোচনা করা হয়। 

সাক্ষাৎকালে নোবিপ্রবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ায় নোবিপ্রবি উপাচার্যকে ধন্যবাদ জানান।

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে শুরু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now