ঢাবির নতুন উপ-উপাচার্য হলেন ড. সায়েমা হক, প্রজ্ঞাপন জারি

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
ড. সায়েমা হক বিদিশা

ড. সায়েমা হক বিদিশা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। আজ সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চার শর্তে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ প্রদান করা হলো।

চার শর্তের মধ্যে রয়েছে- উপ-উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর (ভিসি) কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

এদিকে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও উপ-উপাচার্য (প্রশাসন) নিয়োগের প্রজ্ঞাপন জারি না করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা অবিলম্বে এ দুই উপ-উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ মানববন্ধন করার পর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নিকট স্মারকলিপিও প্রদান করেন।

ডাকসুর উদ্যোগে ঢাবির ১২০০ নারী শিক্ষার্থী নিয়ে গণ ইফতার অনু…
  • ০২ মার্চ ২০২৬
গরুর মাংস দেওয়ার সিদ্ধান্ত বাতিল, ইফতার বয়কটের ‘হুঁশিয়ারি’ …
  • ০২ মার্চ ২০২৬
মাদককাণ্ডে আটক, ফের বহিষ্কার যুবদল নেতা রুবেল সরকার
  • ০২ মার্চ ২০২৬
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদর দফতর ধ্বংসের দাবি যুক্তরা…
  • ০২ মার্চ ২০২৬
প্রেমঘটিত বিরোধের জেরে বেরোবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিয…
  • ০২ মার্চ ২০২৬
কম বেতনে সততার আদেশ রাষ্ট্র কি নিজের দায়িত্ব এড়াচ্ছে?
  • ০২ মার্চ ২০২৬