আজ খুলেছে জাবির আবাসিক হল, ক্লাস শুরু রবিবার

০৭ আগস্ট ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো আজ বুধবার (৭ আগস্ট) থেকে খুলে দেয়া হয়েছে। আর আগামী রবিবার (১১ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন। 

বুধবার (৭ আগস্ট) এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ৭ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১১টা হতে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে।

আইডি কার্ড ছাড়া হলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত প্রোগ্রামের বৈধ শিক্ষার্থীগণ স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবে। প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতরা কোনভাবেই হলে থাকতে পারবে না। এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। 

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ১১ আগস্ট হতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম (উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রাম ব্যতীত) যথারীতি চালু করা হবে। শিক্ষা কার্যক্রম যথারীতি চালু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই শিক্ষার্থীদের ‘নিরাপত্তার কথা বিবেচনা’ করে সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9