রাবিতে সিট বাণিজ্যের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

২৫ জানুয়ারি ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM

© ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের সিট বাণিজ্যের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী দুই কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবুল বাশার আহম্মেদ ও মনু চন্দ্র মোহন দেব বর্মন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শহীদ শামসুজ্জোহা হলের সিট নিয়ে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে এক অডিও কল ফাসঁ হয়। সেখানে সিট বাণিজ্যের বিষয়টি উঠে আসে। 

ট্যাগ: রাবি
বিদেশি সহায়তা নয়, দেশীয় সক্ষমতায় শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে…
  • ০২ জুলাই ২০২৬
পিয়নের প্রতারণা, এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুইজন
  • ০২ জুলাই ২০২৬
দুই ইংলিশ মিডিয়ামে কুরআনের হাফেজ হলেন ১০০ শিক্ষার্থী, দেওয়া…
  • ০২ জুলাই ২০২৬
এমপি নিলোফার মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখান করল ছাত্রদল, য…
  • ০২ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে আটক ২
  • ০২ জুলাই ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্র…
  • ০২ জুলাই ২০২৬