গোবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন

০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড। © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের বরিশাল অঞ্চল পর্ব। বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বাংলাদেশ গণিত সমিতি ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মেধার বিকাশে গণিতচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণিত অলিম্পিয়াড এ চর্চার অন্যতম একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে সেরা মেধাবীদের বাছাই করা হয় এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের প্রতিনিধিদের নির্বাচন করা হয়। গণিতচর্চায় আগ্রহ সৃষ্টি ও প্রসারে এ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে সারাদেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে বরিশাল অঞ্চলের ১১টি জেলার চারটি পাবলিক ও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণের জন্য মোট ১৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশাল অঞ্চল পর্বের কনভেনরের দায়িত্ব পালন করেন গোবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম। আয়োজনের সার্বিক কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ আয়োজনে সবার সহযোগিতা পেয়েছি। আশা করছি, এ ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বড় পরিসরে গণিত উৎসব আয়োজন করতে পারব।’

অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপঙ্কর কুমার, বাংলাদেশ গণিত সমিতির ভাইস প্রেসিডেন্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহাম্মদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানশাহ্ খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং সরকারি ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক গৌতম কুমার সাহা।

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, ওপেনিংয়ে নাঈম; শুরুতেই বিপাকে…
  • ০৬ নভেম্বর ২০২৬
পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে ফাইফার, অস্ট্রেলিয়ার কিংবদন্তির …
  • ০৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর প…
  • ০৬ নভেম্বর ২০২৬
গোবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে পাহাড় থেকে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর,…
  • ০৬ নভেম্বর ২০২৬
সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কা…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950