ঢাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

০৫ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ শুক্রবার (৫ জানুয়ারি) শেষ হচ্ছে। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। গত ১৮ ডিসেম্বর দুপুরে থেকে আবেদন শুরু হয়। এবার আবেদন ফি বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ৫০ টাকা।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আগের বছরের মতোই এবারও খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তি নেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেয়া হবে। চারুকলার এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর। ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’র জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।  

আবেদন কীভাবে করবেন শিক্ষার্থীরা
১. ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য দিতে হবে।

২. শিক্ষার্থীদের বিস্তারিত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক) দিতে হবে, বর্তমান ঠিকানা, মুঠোফোন নম্বর, ই-মেইল (অবশ্যই ব্যক্তিগত), পিতা–মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা, কোটা (বিস্তারিত ভর্তি নির্দেশনায় মিলবে)। আর যে বিভাগে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তা উল্লেখ করতে হবে।

৩. ছবির জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। দৈর্ঘ্য ৩৬০-৫৪০ পিক্সেল, প্রস্থ ৫৪০-৭২০ পিক্সেল এবং সাইজ ৩০-২০০ কেবি। ছবির টাইপ- .jpg or .jpeg

৪. পাসওয়ার্ড দিতে হবে। টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেল মুঠোফোন নম্বর থেকে খুদে বার্তা (এসএমএস) পাঠানো যাবে। তবে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে।

৫. শেষে ১ হাজার ৫০ টাকা ফি প্রদান করতে হবে। চারটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি
সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ‘বিজ্ঞান ইউনিট’ ১ মার্চ (শুক্রবার), ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ২৪ ফেব্রুয়ারি (শনিবার) এবং ‘চারুকলা ইউনিট’ (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: দুই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ৩৪ উপাচার্যকে ডেকেছে ইউজিসি

‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

প্রবেশপত্র ডাউনলোড
আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে...

104cfbe0-9b32-43f2-92b4-565342e8285f

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950