শিক্ষক নিয়োগ পরীক্ষার পরে না ফেরার দেশে রাবির ফুয়াদ

১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
নিহত ফুয়াদ আল ফতিব

নিহত ফুয়াদ আল ফতিব © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে ফুয়াদ আল ফতিব (২৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

নিহত ফুয়াদ রাবির সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি স্নাতক শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন ফুয়াদ। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ শেষে শনিবার রাতে হলে ফিরেছিলেন ফুয়াদ। আজ হলের কক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

ফুয়াদের পাশের রুমে থাকতেন তার বন্ধু মোস্তাফিজুর রহমান মিন্টু। তিনি বলেন, ‘গতকাল (৯ ডিসেম্বর) রাতে আমার বন্ধু বাড়ি থেকে আসছে। কাল রাতে খাওয়া দাওয়া শেষে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ে। সিঙ্গেল রুম হওয়ায় এবং রাতে জার্নি করায় সকালে তাকে কেউ ডাকতে যায়নি। সারাদিন চলে যাওয়ায় আমি ও আমার বন্ধু সাব্বির রুমে গিয়ে দেখি সে শুয়ে আছে। নাড়া দিতেই তার মুখ দিয়ে লালা পড়ছিল এবং পুরো শরীর কালো হয়ে গেছিল। পরে আমরা তাকে রামেকে নিয়ে আসি এবং এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, ‘আমার খুব প্রিয় ছাত্র ছিল ফুয়াদ। সে খুব মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষ করেই বিসিএস ক্যাডার হবে এমন প্রত্যাশা ছিল তার। কিছুদিন আগে বাংলাদেশের এডি পরীক্ষা দিয়ে আসছে ফুয়াদ। তাকে হারিয়ে আমিসহ আমাদের বিভাগ নিস্তব্ধ হয়ে গেছে। সে সুইসাইড করার মতো ছেলে না।পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে আমরা মৃত্যুর আসল কারণ জানতে চাই।’

এ বিষয়ে জানতে চাইলে মতিহার জোনের এডিসি একরামুল বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা রামেকে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানায় তার মৃত্যু কয়েক ঘন্টা আগে হয়েছে। আমরা এখন পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টেমের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এবার দেশে ফিরতে চান সাকিব আল হাসান: রয়টার্স
  • ০৭ আগস্ট ২০২৬
আগস্টের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচি
  • ০৭ আগস্ট ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স
  • ০৭ আগস্ট ২০২৬
তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
  • ০৭ আগস্ট ২০২৬
‘নেতিবাচক ধারণা দূর করতে গবেষণা প্রস্তাব মূল্যায়নে বড় পরিবর…
  • ০৭ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬