স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, করুন আবেদন

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ PM
যুক্তরাষ্ট্রে স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাষ্ট্রে স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি। স্কলারশিপটির কেতাবি নাম ‘এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ’। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।

আমেরিকান ইউনিভার্সিটি (এইউ) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি বেসরকারি ফেডারেল চার্টার্ড রিসার্চ ইউনিভার্সিটি। এইউ কংগ্রেসের একটি আইন দ্বারা চার্টার্ড ছিল। ১৮৯৩ সালে মেথডিস্ট বিশপ জন ফ্লেচার হার্স্টের অনুরোধে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*আবাসন ব্যবস্থা;

*তবে স্বাস্থ্যবিমা, বই, এয়ারলাইনস টিকিট ও বিবিধ খরচ বহন করবে না;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*উচ্চমাধ্যমিক পাস হতে হবে;

*নেতৃত্ব, স্বেচ্ছাসেবকতা, সম্প্রদায়ের সেবা এবং তাদের নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯৫ পেতে হবে। অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৭ পেতে হবে;

*যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না;

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

প্রয়োজনীয় নথিপত্র

*ইংরেজি দক্ষতার সনদ;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার;

*ব্যক্তিগত বিবৃতি;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৭।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬