৯২ দেশের ১,২৬৩ চলচ্চিত্র থেকে নির্বাচিত ১৮টি দেখানো হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ PM
১৭তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আয়োজকরা

১৭তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আয়োজকরা © সৌজন্যে পাওয়া

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ১৭তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের বিশেষ প্রদর্শনী। গতকাল সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এবারের উৎসবে ৯২টি দেশের তরুণ নির্মাতাদের কাছ থেকে জমা পড়ে ১ হাজার ২৬৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখান থেকে বাংলাদেশে চূড়ান্ত প্রদর্শনীর জন্য নির্বাচিত ২০০টি চলচ্চিত্রের মধ্য থেকে গাকৃবিতে প্রদর্শন করা হয় ১৮টি চলচ্চিত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ উদ্ভাবন মেলা ২০২৬-এ গাকৃবি সারাদেশে চ্যাম্পিয়ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাকৃবির ট্রেজারার অধ্যাপক ড. সফিউল ইসলাম আফ্রাদ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান এবং গাকৃবি ল্যাংগুয়েজ অ্যান্ড পারসোনাল ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. সাত্ত্বিকেশ পাল।

ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান বলেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন সংস্কৃতি ও নতুন ধারণার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের দপ্তর সম্পাদক আশিকুর লিজান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য সুহা।

এবারের উৎসবে ১ হাজার ২৬৩টি চলচ্চিত্র থেকে চূড়ান্ত প্রদর্শনীর জন্য নির্বাচিত ২০০টি চলচ্চিত্রের নির্মাতাদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে ‘জহির রায়হান বেস্ট শর্ট অ্যাওয়ার্ড’। বাংলাদেশি নতুন নির্মাতাদের মধ্য থেকে একজন পাবেন ‘তারেক মাসুদ বেস্ট ইমার্জিং ডিরেক্টর অ্যাওয়ার্ড’। এ ছাড়া ‘বেস্ট ওয়ান মিনিট শর্টস’ ও ‘রিলস অব রেজিস্টেন্স’ ক্যাটাগরিতেও সেরা চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে।

প্রদর্শনীর মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। গাকৃবি ক্যাম্পাসে আয়োজকের দায়িত্ব পালন করেছে গাকৃবি ল্যাংগুয়েজ অ্যান্ড পারসোনাল ডেভেলপমেন্ট ক্লাব। উৎসবের ফেস্টিভ্যাল পার্টনার নরওয়ে দূতাবাস ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিন দিনব্যাপী উৎসবের কেন্দ্রীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৯২ দেশের ১,২৬৩ চলচ্চিত্র থেকে নির্বাচিত ১৮টি দেখানো হলো গাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের আদলে ২০ সুবিধা চান মাদ্রাসা শিক্ষকরা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৯৯ বিচারককে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬