রাবির হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
রাবি ছাত্র ফুয়াদ আল খতিব

রাবি ছাত্র ফুয়াদ আল খতিব © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল থেকে মো. ফুয়াদ আল খতিব (২৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কখন ও কীভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। আজ রবিবার বিকেলে হলের নিজ কক্ষ থেকে নিথর দেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

নিহত ফুয়াদ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের মাস্টার্সে শিক্ষার্থী ছিলেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের আমিনুল ইসলাম সাজুর ছেলে। তিনি ওই হলের ১৮৪নং সিঙ্গেল রুমে থাকতেন। 

হলের শিক্ষার্থী ও তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ফুয়াদ গ্রামের বাড়ি গিয়েছিলেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি কক্ষে প্রবেশ করেন। আজ বিকেল ৩টা পর্যন্ত সহপাঠীরা মোবাইল ফোনে না পেয়ে ফুয়াদের কক্ষে আসেন এবং তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে হল প্রশাসনের সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ একরামুল ইসলাম বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ৩-৪ ঘণ্টা আগে ফুয়াদের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

একরামুল ইসলাম জানান, ফুয়াদ সিঙ্গেল কক্ষে থাকতেন। তার কক্ষের দরজা খোলা ছিল। আশপাশের কক্ষের কোনো শিক্ষার্থীও তার মৃত্যুর বিষয়ে কিছু জানাতে পারেনি

এবার দেশে ফিরতে চান সাকিব আল হাসান: রয়টার্স
  • ০৭ আগস্ট ২০২৬
আগস্টের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচি
  • ০৭ আগস্ট ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স
  • ০৭ আগস্ট ২০২৬
তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
  • ০৭ আগস্ট ২০২৬
‘নেতিবাচক ধারণা দূর করতে গবেষণা প্রস্তাব মূল্যায়নে বড় পরিবর…
  • ০৭ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬