চবির খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শাফিন, সম্পাদক ধৃতি

০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
সভাপতি ও সম্পাদক

সভাপতি ও সম্পাদক © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) খুলনা জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শেখ ওয়াছিউর রহমান শাফিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ধৃতি সুন্দর গোলদার।

শুক্রবার (৮ ডিসেম্বর) সংগঠনের বর্তমান সভাপতি এসএম ফয়সাল আলম এবং সাধারণ সম্পাদক আমিনা রহমান লিয়া 
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

একই সঙ্গে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার জন্য সভাপতি-সম্পাদককে নির্দেশনা দেয়া হয়েছে।

অনুভূতি ব্যক্ত করে নবগঠিত কমিটির সভাপতি শেখ ওয়াছিউর রহমান শাফিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত খুলনা জেলার সকল শিক্ষার্থীদের অভিভাবক এই সংগঠন। আমরা শিক্ষার্থীদের সকল সমস্যায় পাশে থাকতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে জেলা সমিতি পাশে থাকবে এবং সংগঠনকে গতিশীল রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

ফেনী সীমান্তে ৫৭ কেজি গাঁজাসহ ভারতীয় পণ্য জব্দ
  • ০৭ আগস্ট ২০২৬
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরক…
  • ০৭ আগস্ট ২০২৬
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬
দেশে ফিরে আইনের পথেই হাঁটুক শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • ০৭ আগস্ট ২০২৬
শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান
  • ০৭ আগস্ট ২০২৬
বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দ…
  • ০৭ আগস্ট ২০২৬