রাবি পাবনা জেলা সমিতির নেতৃত্বে নাঈম-শামীম

২০ নভেম্বর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
সভাপতি মো. নাঈম হাসান ও সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন

সভাপতি মো. নাঈম হাসান ও সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. নাঈম হাসানকে সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. শামীম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে ৫৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত সদস্য ইব্রাহিম হোসেন মুন অনলাইনে যুক্ত ছিলেন। 

সদ্য সাবেক কমিটির সম্পাদক মনির রুহানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম হোসেন মুনের সহধর্মিণী আয়েশা সিদ্দিকা শিমুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মো. রকিবুল ইসলাম জয়। 

এদিন সংগঠনটিা পক্ষ থেকে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাবনা জেলার শিক্ষার্থী ও রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সোহাগ এবং নাশরাত আর্শিয়ানা ঐশীকে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পাতে রাখুন এই ৫ খাবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কেন কড়াকড়ি, নতুন নি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইন্টারভিউতে নিজের শক্তি-দুর্বলতা জানতে চাইলে কী বলবেন? জেনে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যে ৩ ভুলে প্রতিনিয়ত চিয়া সিড খেয়েও ওজন কমছে না
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: কেন এখনো পিছিয়ে নারীর মজুরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬