তফসিল বাতিলের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ 

১৬ নভেম্বর ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
তফসিল বাতিলের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ 

তফসিল বাতিলের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ  © সংগৃহীত

জাতীয় নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা তফসিলের বিরুদ্ধে ও অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় রেলষ্টেশনস্থ ষোলশহরে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এবিষয়ে নোমান বলেন, নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে  এই ফ্যাসিস্ট সরকার মূলত নিজের পতনের দিন-ক্ষণ নির্দিষ্ট করেছে। ছাত্র সমাজ প্রহসনের এই তফসিল মানে না।

30187d55-af7d-42f2-a48b-47cc9ea01999

জনগণের মতামতকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা ছাত্র সমাজ শক্ত হাতে রুখে দিবে। এখন থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ, না হয় কারাগার।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, চবি ছাত্রদলের বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।

ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬