রাবি বাংলা বিভাগে পঞ্চকবির গানে ঋতুবন্দনা

০৮ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ঋতুবন্দনা অনুষ্ঠান

ঋতুবন্দনা অনুষ্ঠান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগ আয়োজন করলো পঞ্চকবির গানে গানে ঋতুবন্দনা অনুষ্ঠান। ৬ নভেম্বর (সোমবার) বিকেল চারটায় ক্যাম্পাসের ড. মুহম্মদ শহীদুল্লাহ কলাভবনের ১৫০ সংখ্যক গ্যালারি কক্ষে বিভাগের শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে জমকালো এই অনুষ্ঠানে গানে গানে ষড়ঋতুর স্বরূপ ও বৈশিষ্ট্য তুলে ধরেন বাংলা বিভাগের শিল্পীরা‌। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সৈয়দ ইবরাহিম নয়ন ও ফারজানা আক্তার মীম। 

অতুল প্রসাদ সেনের ‘বধূ এমন বাদলে তুমি কোথা’ গানটি পরিবেশন করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাহাজুল রাব্বি। মাসুদা মুক্তির কন্ঠে পরিবেশিত হয় দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মলয় বাতাসে ভেসে যাবো শুধু’ গানটি। সুললিত কন্ঠে সাজিদ হোসাইনের ‘শাওন রাতে যদি’ নজরুল সংগীতটি  মুগ্ধতা ছড়ায় উপস্থিত শ্রোতাদের মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা’ গানটি পরিবেশন করেন বিশাহ তাসনিম ঐশী। ‘মেঘের দল বেঁধে যায়’ গানটি পরিবেশিত হয় ডলি বর্মণের কন্ঠে।

এছাড়াও পঞ্চকবির ঋতু সংক্রান্ত বিখ্যাত সব গান পরিবেশন করেন এহতেশাম রিদওয়ান, মাহবুব আলম মোহন, সজিব হোসেন, আতিক শাহরিয়ার প্রমূখ‌। অনুষ্ঠানের সর্বশেষ চমক ছিল বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.সুমাইয়া খানমের কন্ঠে পরিবেশিত গান ‘আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে’ গানটি।

বিভাগের সাংস্কৃতিক উপদেষ্টা ড.তানিয়া সরকারের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই আয়োজন।বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ করে করা বিভিন্ন সময়ে ব্যতিক্রমী সব আয়োজনের সাক্ষী হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন ছিল ‘পঞ্চকবির গানে ঋতুবন্দনা’।উপভোগ্য ও শিক্ষণীয় এই অনুষ্ঠানে বাংলা সাহিত্যের শক্তিশালী পঞ্চকবিকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬