চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে ফের উত্তেজনা 

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
চবি ক্যাম্পাসে উত্তেজনা

চবি ক্যাম্পাসে উত্তেজনা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির কোন্দলে ফের উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার জেরে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। 

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকেই শাহ আমানত ও শাহজালাল হলের জড়ো হয়েছে ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা। থেমে থেমে সংঘর্ষ ও ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ প্রটোকল নিয়ে উপস্থিত রয়েছেন। 

আরও পড়ুন: রাবি ছাত্রলীগ নেত্রী তন্নীকে হল ছাড়ার নির্দেশ

বিবদমান দুই গ্রুপের মধ্যে সিক্সটি নাইন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী এবং অপরদিকে সিএফসি (চুজ ফ্রেন্ড উইথ কেয়ার) উপগ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, গতকালের ঘটনার পর আজকে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে আছি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence