‘আমিও তো সন্তানহারা স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেব?’— অপ্রতিমের বাবা

২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ AM
অপ্রতীম ও তার বাবা

অপ্রতীম ও তার বাবা © সংগৃহীত

বলছিলাম গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের ঘটনা। একটি কক্ষে হাতে স্যালাইন নিয় শুয়ে ছিলেন অপ্রতিমের মা নাহিদা। অপ্রতিম নিখোঁজ হওয়ার পর থেকে নাহিদা প্রায় কিছুই খাননি বলে জানালেন স্বামী কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, ‘আমার স্ত্রী এখন ঠিকমতো হাঁটতে পারে না, কথাও বলতে পারে না। সহকর্মী ও স্বজনেরা অনেক চেষ্টা করেও তাকে কিছু খাওয়াতে পারেননি। বেশি অসুস্থ হয়ে পড়ায় সকালে তার হাতে স্যালাইন দেওয়া হয়েছে।’

চাঁদপুরের নাহিদা বেগম ও কুষ্টিয়ার কে এম ফিরোজ শাহরিয়ারের প্রায় ১৬ বছরের দাম্পত্যজীবনের একমাত্র সন্তান অপ্রতিম। ১৩ বছর আগে জন্ম নেওয়া ছেলেটিকে ঘিরেই ছিল তাঁদের সব স্বপ্ন।

ফিরোজ শাহরিয়ারের কথায় বারবার ফিরে আসে তাঁর স্ত্রী নাহিদার অসহায় অবস্থার কথা। তিনি বলেন, ‘একমাত্র সন্তানকে হারিয়ে আমাদের পুরো পরিবার এখন দিশাহারা। আমার স্ত্রী জীবন নিয়ে শঙ্কিত। সে কিছুই খেতে চায় না। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে একটু কথা বললেও ছেলের জন্য বিলাপ শুরু করে।’ কিছুক্ষণ চুপ থেকে বলেন, ‘আমিও তো সন্তানহারা। স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেব?’

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে চলছে শাটডাউন কর্মসূচি, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পুনরায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
১৭তম গ্রেডের চেয়ে ১৫তম গ্রেডের বেতন কম, আরও একাধিক গ্রেডের …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬