‎জাকসুর তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ PM
‎জাকসুর তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রশক্তি

‎জাকসুর তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রশক্তি © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ধারাবাহিকতা বজায় রেখে একাদশতম জাকসু নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদ।
‎
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা) ও উপ-উপাচার্য (প্রশাসন) উপস্থিত ছিলেন।
‎
‎এবিষয়ে জাতীয় ছাত্রশক্তি, জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ধারাবাহিকতা কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। প্রশাসনিক জটিলতা বা আর্থিক অনিশ্চয়তার অজুহাতে জাকসুর ধারাবাহিকতা বাধাগ্রস্ত করা যাবে না।’
‎
‎তিনি আরও বলেন, ‘অবিলম্বে একাদশতম জাকসুর তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে জাতীয় ছাত্রশক্তি।’
‎
‎সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘জাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতা বজায় রাখতে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
‎
‎এ সময় জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬